মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহম্মেদ আর নেই

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহম্মেদের আপন ছোট ভাই মোঃ জসিমউদ্দিন আহম্মেদ।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মহিউদ্দিন আহম্মেদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা  শ্বাস কস্ট অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *