এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় স্ত্রী মিতু আক্তারকে বটিতে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান,পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাত দুইটার দিকে মিতু আক্তারকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নিজেই থানায় এসে স্ত্রী হত্যার দায় স্বিকার করে আত্মসমর্পণ করেন হোটেল ব্যবসায়ী সুমন মিয়া। পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে।
এ বিষয়ে নিয়মিত মামলা রজুসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি
