মুন্সিগঞ্জে করোনাবিজয়ী পুলিশের ৪০ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

প্লাজমা ডোনেট করতে  মুন্সিগঞ্জ পুলিশের ৪০ জন সদস্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে গিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টায় একটি বাসে করে জেলা পুলিশ লাইন্স থেকে রওনা করে তারা।

জানা যায়, জেলার ১৫৬ জন পুলিশ সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৪৮ জন সদস্য। সুস্থ হওয়াদের মধ্যে ৪০ সদস্যকে প্লাজমা ডোনেট করতে আজ ঢাকায় পাঠানো হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) আরও ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হবে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাবিজয়ী ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের উদ্দেশে রওনা হয়েছে। সারাদেশে করোনা আক্তান্ত গুরুতর রোগীরা যেন দ্রুত ও সহজে প্লাজমা পায় তার জন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ। দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *