মোহাম্মদ আককাস আলী : রবিবার(৯ নভেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মুক্তির মোড়ে ট্রাফিক বক্স উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ট্রাফিক সংক্রান্তে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মুক্তির মোড় এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন। তিনি নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে সততা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসনসহ অন্যান্য অফিসারও ফোর্স উপস্থিত ছিলেন।
