মাস্ক ব্যবহার না করায় দোহারে ভ্রাম্যমাণ আদালতে ২০ জনের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মাস্ক ব্যবহার না করায় ২০ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) উপজেলার জয়পাড়া, লটাখোলা ও থানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
পরে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যানবাহন চালক ও সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, করোনা প্রতিরোধে শুরু থেকেই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করায় ২০ জনকে মোট ১৬ টি মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *