নওগাঁয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মো. আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ জুলাই বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর টিটিসি এর অধ্যক্ষ মো. ওহিদুর ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী, কৃষিবীদ অরুন চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জু, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল প্রমুখ। সেমিনারে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *