মো. কামাল হোসেন : করোনা ভাইরাস মহামারীতে মাহমুদপুর ইউনিয়নের অসহায়দের পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আবুল বাশার মুন্সীর নিজ বাড়ি থেকে ১৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাশার মুন্সীর নিজস্ব অর্থায়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা দক্ষিণ সেচ্ছসেবক লীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী, জয়পাড়া কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আইয়ুব আলি, দোহার উপজেলা আওয়ামিলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিয়ার হোসেন প্রমুখ।
