মো. নাজমুল হোসেন : মানুষ মানুষের জন্য, কথাটি সেই আদিকাল থেকে প্রচলিত। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবেন এটাই চিরচায়িত রীতি। এরই ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে কানাডা প্রবাসীদের অর্থায়নে ১০০জন গরীব ও অসহায় মানুষদের মাঝে খাদ্য, ইফতার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রবাসীদের পক্ষ হতে উপজেলার মাধবপুর ও রাজপাড়া এলাকায় এসব খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌছে দেন ডা. মোহাম্মদ হোসেন ও মো. মাহ্ফুজুর রহমান তুষার। এসময় ৭০ জন হতদরিদ্রকে খাদ্য ও ইফতারসামগ্রী এবং ৩০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
খাদ্য সামগ্রীর অর্থায়নে ছিলেন, প্রবাসী হাফিজুর রহমান, সাখাওয়াত সুমন, আমজাদ আলী, মোশারফ বাদল, ইভান আশরাফুল, হাশেম, আলিম।
