নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৫৫ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন। নতুন করে সুস্থ হয়েছে ৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩০৯টি। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩৩২টি। মোট পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩টি। মৃত ৩ জনই ঢাকার বাসিন্দা। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৩ জনের বয়সই ৬০ বছরের বছরের ঊর্ধ্বে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১১ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ২৪৮ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৩৯২ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৭৯৪টি। আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।
