দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার।

সৌদি প্রবাসী জুনায়েদ মাদবরের অর্থায়নে ও দোহার উপজেলা সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মো. বেলাল হুসাইনের তত্ত্বাবধানে সামজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে নির্মল রঞ্জন গুহ বলেন, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে কাজ করছে। দোহার-নবাবগঞ্জের ১৮টি ইউনিয়নে ৭হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বাকি ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যাক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *