মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের ১৭৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন আ,লীগের মনোনয়ন প্রত্যাশী টুলু

 মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর-হরিরামপুর-সদর উপজেলায় ৩টি ইউনিয়নের ১৭৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে হরিরামপুর উপজেলা উদযাপন কমিটির আয়োজনে হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে থেকে ৬৮টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান তুলে দেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু । এর আগে ১১০টি পূজা মন্ডপে আর্থিক অনুদান হিসেবে ১১ লাখ টাকা দিয়েছেন তিনি।

এ সময় টুলু তার বক্তব্যে বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সহযোগীতা কামনা করছি। হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সভাপতিত্বে ও হরিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি পিয়াস চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বলেন,বিএনপি জামায়াতের আমলে হিন্দুরা অনেক মাইর গোতা খাইছে তবুও তারা আওয়ামীলীগ ছাড়ে নাই। এরা ষোলআনা আওয়ামীলীগ করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা আওমীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু ও সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রউব ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে সিংগাইর ও হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিশেষে হিন্দু ধর্মালম্বীদের স্মরণীকার জন্য নগদ ৫০ হাজার ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ১টি পরিবারকে ২০ হাজার টাকা নগদ প্রদান করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু!মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর-হরিরামপুর-সদর উপজেলায় ৩টি ইউনিয়নের ১৭৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে হরিরামপুর উপজেলা উদযাপন কমিটির আয়োজনে হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে থেকে ৬৮টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান তুলে দেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু ।

এর আগে ১১০টি পূজা মন্ডপে আর্থিক অনুদান হিসেবে ১১ লাখ টাকা দিয়েছেন তিনি। এ সময় টুলু তার বক্তব্যে বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সহযোগীতা কামনা করছি। হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সভাপতিত্বে ও হরিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি পিয়াস চৌধুরী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বলেন,বিএনপি জামায়াতের আমলে হিন্দুরা অনেক মাইর গোতা খাইছে তবুও তারা আওয়ামীলীগ ছাড়ে নাই। এরা ষোলআনা আওয়ামীলীগ করে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা আওমীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু ও সাধারন সম্পাদক দেওয়ান আব্দুর রউব ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে সিংগাইর ও হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিশেষে হিন্দু ধর্মালম্বীদের স্মরণীকার জন্য নগদ ৫০ হাজার ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ১টি পরিবারকে ২০ হাজার টাকা নগদ প্রদান করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *