ডেস্ক রিপোর্ট : তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন সিনেমা ‘জানোয়ার’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ১৪ জানুয়ারি দেশীয় ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাবে ‘জানোয়ার’। এমনটাই জানিয়েছেন নির্মাতা।তিনি বলেন, ‘জানোয়ার’ সিনেমার গল্প বলতে চাই না। তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। ৯০ মিনিটের সিনেমা এটি। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। একটি সিনেমায় যা যা থাকে এখানেও তাই আছে।
করোনাকালে খুন ও গণ ধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে রাফি আরও বলেন, আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করছি।
‘জানোয়ার’ সিনেমাটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির টার্ন কমিউনিকেশনের ব্যানারে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকিন রহমান ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্র সহ অনেকে।
