মরা মানুষের মাংস ছাড়িয়ে হাড় আলাদা করতেন বাপ্পী

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে মানুষের ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। রোববার ভোরে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়।এমন ঘটনায় রীতিমতো হতবাক এলাকাবাসী। রোববার বিকেলে নগরীর আর কে মিশন রোড এলাকায় গিয়ে কথা হয় স্থানীয়দের সঙ্গে স্থানীয় কাইয়ুম নামে একজন বলেন, বাপ্পীর বাসার দোতলার বারান্দা পুরোটাই একটা পর্দা দিয়ে ঢাকা থাকত। বাসার জানালাও কখনো খোলা থাকতে দেখা যায়নি।আবুল কালাম নামে আরেক ব্যক্তি বলেন, বাপ্পীকে ঘরের বাইরে খুব একটা বের হতেও দেখিনি। তবে সে অনেক রাত জাগতো। রাত ৩টা বা ৪টা পর্যন্ত তার বাসার লাইট জ্বলতো। ভেতরে এত কিছু হতো তা আমাদের ধারণাতেই ছিল না।কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, কঙ্কাল চুরি চক্রের সদস্যরা কবর থেকে লাশ তুলে কঙ্কাল সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে আসছিল। এমন সংবাদ পেয়ে শনিবার রাতে নগরীর আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১২টি মাথার খুলি, দুই বস্তা হাড়সহ বাপ্পিকে আটক করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, ওই বাসাতেই কঙ্কাল মজুত করা হত। সেখান থেকে পাচার করা হত বিভিন্ন স্থানকঙ্কাল চুরি চক্রের সদস্যরা জেলা-উপজেলার বিভিন্ন গোরস্থানের কবর খুঁড়ে লাশ চুরি করে বাপ্পীর কাছে পাঠাত।বাপ্পী মরদেহে নির্জন স্থান, গভীর অরণ্য বা পাহাড়ি জনপদে নিয়ে কেমিকেল ব্যবহারের মাধ্যমে পচিয়ে মাংস থেকে হাড় আলাদা করতেন। মাংস ছাড়ানোর পর গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কারও করতেন।পরে তুলে দিতেন পাচারকারীর হাতে। তাদের মাধ্যমে এই কঙ্কাল চলে যেত মেডিকেল শিক্ষার্থী-শিক্ষক, চিকিৎসকসহ পার্শ্ববর্তী দেশ নেপাল ও ভারতে।বাপ্পীকে জিজ্ঞাসাবাদে সাতজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ওসি ফিরোজ তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *