মধ্য খানেপুর মসজিদের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার: নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের মধ্য খানেপুর জামে মসজিদের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খানেপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাফফর আহমেদ সভাপতি এবং নয়নশ্রী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আনিসুল ইসলাম আনিস সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন । বুধবার মজিদ কমপ্লেক্সে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এছাড়া, খানেপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এই পরিষদ কার্যনির্বাহী কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করিবেন ও মতামত দিয়ে ইসি কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন। একই সঙ্গে কার্য নির্বাহী কমিটি উপদেষ্টা পরিষদের মতামত নিয়ে মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করিবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন – সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. রুস্তম আলী বেপারী এবং
মো. কাশেম আলী মাষ্টার , শামেদালী মোল্লা, মো. শাহজাহান ও মো. জাহাঙ্গীর আলম সহ-সভাপতি হয়েছেন।
এছাড়া, যুগ্ম সম্পাদক পদে শামসুল ইসলাম মোল্লা, কোষাধক্ষ্য পদে আলাউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক পদে রাশিম মোল্লা, দপ্তর সম্পাদক পদে মো. নাজমুল হোসেন অন্তর, প্রচার সম্পাদক পদে মোবারক হোসেন দায়িত্ব পালন করবেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *