মডার্না পরীক্ষা শুরু করবে এইচআইভি ভ্যাকসিনের

মরণব্যাধি এইচআইভি বা এইডসের এখন পর্যন্ত কোনো কার্যকারী প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। তবে আশার কথা শোনালের গবেষকরা। প্রথমবারের মতো এইচআইভি’র ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। ভ্যাকসিনটির ক্লিনিকাল পরীক্ষা হবে ২০২১ সালের শেষের দিকে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের শেষ দিকে মানবদেহে দু’টি এইচআইভি এমআরএনএ ভ্যাকসিন পরীক্ষা করবে তারা।


এনআইএইচ পরিচালিত ওয়েবসাইট ক্লিনিক্যাল ট্রায়ালস ডটকম গভ এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মডার্না এইচআইভি’র দুটি পরীক্ষামূলক ভ্যাকসিন এমআরএনএ-১৬৪৪ এবং এমআরএনএ-১৬৪৪ভি২-কোর এর প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এইচআইভিতে আক্রান্ত এমন ১৮ থেকে ৫০ বছর বয়সী প্রায় ৫৬ জন স্বেচ্ছাসেবকের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। গবেষণাটি ২০২৩ সালের মে মাসে শেষ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এমআরএনএ-১৬৪৪ ভ্যাকসিন পরীক্ষা সঠিক পদ্ধতি মূল্যায়নের জন্য ইটারেটিভ হিউম্যান স্টাডিজ ব্যবহার করা হবে। সেইসাথে মানবদেহে সংযোজনের জন্য ব্যবহৃত হবে নতুন অ্যান্টিজেন।

ম্যাট্রিক্স রিবোনিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভ্যাকসিনগুলো একটি মৌলিক পদ্ধতিতে এমআরএনএ প্রস্তুতিতে মানবদেহের কোষগুলোতে কিছু প্রোটিন উৎপাদন করবে।

এদিকে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিনে সাফল্য অর্জন করেছে। কোভিড-১৯ এর এ ভ্যাকসিনটি চলতি বছরে প্রায় ২০ বিলিয়ন ডলার বিক্রি হবে বলে অনুমান করছে প্রতিষ্ঠানটি। এটি সম্প্রতি একটি মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের জন্য তার টেট্রাভ্যালেন্ট এমআরএনএ এমআরএনএ-১০১০ প্রার্থীর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাও শুরু করেছে।
বিজ্ঞানী আশা প্রকাশ করেছেন, তারা করোনার টিকার ওপর ভিত্তি করে এইচআইভির ভ্যাকসিনও আবিষ্কার করতে সফল হবেন।

মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি মডার্না ছাড়াও ইতোমধ্যে এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গত ৫ জুলাই শুরু হওয়া ট্রায়াল শেষ হবে ২০২২ সালের এপ্রিলে।

প্রসঙ্গত, ১৯৮১ সালে এইচআইভি রোগটি আবিষ্কারের পর থেকে এ পর্যন্ত মারা গেছেন প্রায় তিন কোটি ২০ লাখ মানুষ। প্রতি বছর মারা যাচ্ছে কমপক্ষে ৬ লাখ ৯০ হাজার মানুষ। বিশ্বব্যাপী বর্তমানে এইচআইভি রোগী আছে তিন কোটি ৮০ লাখের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *