ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “ পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর জব্বার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হিতেশ কুমার রায় (অফিসার, সেল্ফ) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শারমিন আক্তার সুমী (কমিউনিটি অর্গানাইজার)।

হিতেশ কুমার জানান ভূরুঙ্গামারী উপজেলায় বর্তমানে মোট আটটি স্বপ্নসারথি দল কার্যক্রম পরিচালনা করছে। প্রতি মাসে এসব দলে জীবন দক্ষতা বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সেশনের মাধ্যমে কিশোরীরা অনুপ্রাণিত হয়ে নিজেদের ও অন্যের বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ করা ২০ জন স্বপ্নসারথিকে ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, ব্র্যাক মনোগ্রামযুক্ত মগ এবং “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” শিরোনামে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও, উপজেলা যুব প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতিটি কিশোরীকে ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *