স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারের পদ্মা সরকারি কলেজের পাশে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু করলো বৈঠকখানা ক্যাফে এন্ড পার্টি সেন্টার। ভালো মানের খাবার পরিবেশন করার প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া এই ক্যাফের স্লোগান “বিশুদ্ধতার ছোঁয়ায় গড়ি ভালোবাসার বন্ধন”। প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা অত্র অঞ্চলের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট পদ্মা গার্ডেন ক্যাফের তত্ত্বাবধানে এই ক্যাফে প্রতিষ্ঠিত হয়েছে। গাছ, ফুল, পাখি আর সুশীতল পরিবেশে গড়ে উঠা এই ক্যাফের সার্বিক দেখাশোনা করছেন পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজুল হাসান বলেন, আমার পুরো পরিবার এই রেস্টুরেন্টের কাস্টমার, এখানে খাবারের মান ভালো হওয়ায় আমরা রেগুলার আসি।
অতিথি হিসেবে উপস্থিত হয়ে কাজী আব্দুর রহিম অত্র ক্যাফের সাফল্য কামনা করে বলেন, আল্লাহ কোর’আনে ব্যবসাকে হালাল ও উপার্জনের সেরা পন্থা উল্লেখ করেছেন। এসময় অত্র এলাকার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আব্দুর রউফ বলেন, ছোট থেকেই সব বড় কিছুর জন্ম, এই ছোট্ট ক্যাফেটি এক সময় অনেক বড় হবে, মানুষকে ভালো সেবা দিতে পারলে সাফল্য দ্রুত আসবে।
ক্যাফের পরিচালক আলমগীর হোসেন বলেন, আমরা ভালো মানের খাবারের পাশাপাশি নিশ্চয়তা দিচ্ছি ভালো একটি পরিবেশের। আমরা ছোট পরিসরে যে কোন ইভেন্টের জন্য প্রস্তুত। সবার দোয়া নিয়ে বৈঠকখানা ক্যাফে এগিয়ে যাবে তার মঞ্জিলপানে।
এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মিলন, বিল্লাল চৌধুরী, কামাল চৌধুরী, আব্দুল কাদের, আরাম পরিবহনের ডাইরেক্টর মির্জা আযম, জুবায়ের আহমেদ সাকী, শাহজাহান খালাসী, অত্র ক্যাফের শেয়ার হোল্ডার মনিরুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ।
