বিশেষ অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেফতার

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: দুইটি আগ্নেয়াস্ত্র সহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হচ্ছে মোঃ রবিউল ইসলাম(৪৫),মোঃ মাহবুব আলম মানিক(৩৮) ও মোঃ নজরুল ইসলাম (৪৭)। আজ দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর প্রধান কার্যালয়ে একপ্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাত দেড়টায় ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা রোডস্থ কাজলারপাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চেকপোষ্ট কার্যক্রম শুরু করে। এসময় চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করে। এতে র‌্যাব সদস্যগণ উক্ত প্রাইভেটকারটি আটক করে। প্রাইভেটকারের ভিতরে থাকা লোকদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি রিভলভার, ২ টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও ১ টি গুলির খালি খোসা উদ্ধার করে প্রাইভেটকারে থাকা ৩ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিউল ইসলামের বাবার নাম মৃত চানমিয়া বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার করিমাবাদ গ্রামে, মোঃ মাহবুব আলম মানিকের বাবার নাম মৃত আঃ লতিফ শেখ, বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার জশলং গ্রামে, আর মোঃ নজরুল ইসলামের বাবার নাম মোঃ ইসরাইল, বাড়ি রাজধানী ঢাকার ওয়ারী থানার ফোল্ডার স্ট্রীট গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *