বিদেশের পাঠানোর কথা বলে একাধিক ব্যাক্তির টাকা আত্মসাতের অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তরে দীর্ঘদিন যাবত একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নবীর মৃধা ও মনির মৃধা নামে দুই ভাইয়ের একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে শফিক খলিফা বাদী হয়ে পদ্মাসেতু উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে পদ্মাসেতু উত্তর থানার জশলদিয়া এলাকার সফিক খলিফা, খুশবু মোল্লা,ইদ্রিস হাওলাদারসহ ১১ জনের ভাই ভাতিজা ও ছেলেদেরকে সার্বিয়া, রোমানিয়া ও মালেশিয়া পাঠানোর কথা বলে ঐ এলাকার নুর বক্স মৃধার ছেলে  নবীর মৃধা ও  মনির মৃধা প্রায় পচিঁশ লক্ষ টাকা নেন। পরবর্তীতে ভুক্তভোগী সফিক খলিফাসহ অন্যান্যদের বিদেশে না পাঠিয়ে ও টাকাসহ পাসপোর্ট ফেরত না দিয়ে উল্টো ভুক্তভোগীদের নানা ভাবে হয়রানি ও হুমকি ধামকি প্রদান করে আসছে।
স্থানীয়রা জানান, নবীর মৃধা ও মনির মৃধা আদম ব্যবসার নাম করে আমাদের এলাকার অনেক নিরহ লোকজনদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে লোক বিদেশ না পাঠিয়ে উল্টো হয়রাণী করে আসছে। ঋণের চাপে অসহায় লোকজনগুলো মানবেতর জীবনযাপন করছে।
অভিযোগ তদন্তকারী অফিসার পদ্মাসেতু উত্তর থানার এসআই কামরুজ্জামান বলেন, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *