বিজয়ের ৫০শে সালমান এফ রহমানের উপহার পেলেন ৪৭০ বীর মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রীর শপথে হাজারো মানুষের উপস্থিতি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়নে ৪৭০ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে এ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক গণপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ স¤পাদক জালাল উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নবাবগঞ্জ থানা প্রঙ্গনে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর মুরালে প্রশাসন ও উপজেলা পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শারিরিক কসরত প্রদর্শন করেন ।

অন্যদিকে বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ান্তি, বিজয়ের ৫০ বছর ও মুজিব শতবর্ষ উপলক্ষে সারা বাংলার ন্যায় উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুর মিলিয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরতের নেতা কর্মী , প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার হাজারও মানুষ সকলেই শপথ বাক্য পাঠ করেণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *