দোহারে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক র্অপণ,জাতীয় পতাকা উত্তোলন,বিভিন্ন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ,ডিসপ্লে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানরে মধ্য দিয়ে  দোহার উপজলোয় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

নানা আয়োজনের মধ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *