সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার মধ্য সিংগাইর শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে। বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে এসএস পাইপের গ্রিল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে গোবিন্দ মূর্তির অঙ্গে থাকা স্বর্নের ২টি চেইন, গোপাল মূর্তির ১টি চেইন, রাধার কানের ২ জোড়া দোল ও তুলশি পাতা ১ জোড়া লুট করে নিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
মন্দিরের সেবাইত ত্রীনাথ চক্রবর্তী জানান, প্রতিদিনের ন্যায় পূজা শেষে সব বন্ধ করে আমরা পাশেই ঘুমিয়ে পরি। সকাল ৬ টার দিকে ঘুম থেকে ওঠে মন্দিরে গেলে পাশে গ্রীল ও দরজা ভাঙ্গা দেখে ভিতরে প্রবেশ করি। পরে দেখি মূর্তির গলায়, কানে স্বর্নের চেইন নেই।
মন্দিরে সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে দু:খ প্রকাশ করেন।
ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
