বিএনপি ক্ষমতায় থাকাকালীন লক্ষ লক্ষ নেতা-কর্মীকে গৃহহারা করেছিল -কৃষিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক বলেছেন আওয়ী লীগ নেত্রীকে হারিয়ে বিএনপি ক্ষমতায় এসে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা-কর্মীকে গৃহ হারা করেছিল। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ব্যবসা-বানিজ্য লুটপাট করেছে। আমার এলাকায় টিউবওয়েল পর্যন্ত তুলে নিয়ে বিএনপি লুট করেছে। তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানী ও খনজি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও ম,ই মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *