বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ক্ষমতায় আসলে দোহার-নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাস সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার দুপুরে দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ প্রতিশ্রুতি দেন।

আশফাক বলেন, ঢাকার এতো কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানই হবে বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি।

বিএনপির এই প্রার্থী বলেন, বহু বছর ধরে অনেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার-নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোন ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে।

এসময় অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, কুসুম হাটি ইউনিয়ন বিএপির সভাপতি পান্নু, হযরত শাহনাল শাহ দরগা শরীফের বর্তমান গদিনিশিন ইফতেখার আলম চিশতি সজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *