দোহারে উইভার্স কো-অপারেটিভ সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দোহার প্রতিনিধি: শনিবার সকালে দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়ালের কার্যালয়ে লটাখোলা-চরজয়পারা উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ও লটাখোলা-চরজয়পারা কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমবায় অফিসার মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পাড়া তন্তবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দিন, মো. তালেব হোসাইন, মো. তৈয়বুর রহমান আকন্দ, আব্দুল আওয়াল আকন্দ, মো. জাকির হোসেন কবিরাজ, মো. শামসুল ইসলাম শেহের, মাস্টারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি বদরুল ইসলাম, শাহিন মাহমুদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লটাখোলা চর জয়পাড়া কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. দানেজ এবং উপস্থাপনা করেন মো. মাসুদ হোসেন।

সভায় কো-অপারেটিভ সোসাইটির সার্বিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে কার্যকরী কমিটির সকল পরিচালক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *