কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা- ২ আসন থেকে বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির রাজনীতি চিরতরে কবর রচনা হয়েছে। বিএনপি -জামাতকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের ঘাটার চরে মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের এক শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন ল, বিএনপি দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য মেতে উঠেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটা বড় কথা না বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এবারের সংসদে একাত্তরের ঘাতকেদের কোন স্থান নেই। এটা বাংলাদেশর জন্য একটি নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়েছে। বিএনপির হটকাকারী সিদ্ধান্তের জন্যই তাদেরকে তার দলকে মাসুল দিতে হবে। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নিরঙ্কুশ বিজয় হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,সাংগঠনিক সম্পাদক নাজমুল জাহান রিপন,আওয়ামী লীগ নেত্রী শিলারা ইসলাম,আওয়ামী লীগ নেতা মোঃ মনির হোসেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মস্তান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
