বান্দুরা বাস স্ট্যান্ড সরকারি ইজারা ভুক্ত জমির সীমানা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা বাসস্ট্যান্ডের সরকারি ইজারাভুক্ত জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করেছেন উপজেলা প্রশাসন। সোমবার নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল সরকারি জমিটি সার্ভে করে লাল নিশানা টাঙিয়ে দেন।

সুত্র জানায়, দীর্ঘদিন ধরে পুরাতন বান্দুরা মৌজার বাসস্ট্যান্ড সংলগ্ন আরএস ৯২৯ দাগে ৪৮ শতাংশ জমি মোলাসীকান্দা উদ্যোগী সংঘের। পক্ষান্তরে আরএস ৯২৮ দাগের পরিমান ৫৬ শতাংশ জমি সরকারি সম্পত্তি, যা ইজারাকৃত বাসস্ট্যান্ড। সোমবার সরকারি ও ব্যক্তি মালিকানা সম্পত্তির দুটি দাগের সীমানা নির্ধারণ করা হয়। যা দীর্ঘদিন ধরে জটিলতার সৃষ্টি হয়েছিলো।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজুর নির্দেশে বান্দুরা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সোমবার দিনব্যাপী সার্ভে করে জমির সীমানা নির্ধারণ করে সরকারি জমির ইজারাদারকে বুঝিয়ে দেয়া হয়।

বান্দুরা মোলাসীকান্দা উদ্যোগী সংঘের সভাপতি রকৃত্তিক গমেজ বলেন, আমরা আমাদের ক্লাবের ৪৮ শতাংশ জমি বুঝে পেয়েছি।
বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে দুটি দাগের জমি নিয়ে বিরোধ চলছিলো। প্রশাসনের হস্তক্ষেপে আজ তা সমাধান করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, জমি পরিমাপ করে দুই দাগের সীমানা নির্ধারণের পর বাসস্ট্যান্ডের ইজারাদারকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *