বাড়ৈখালী বাজার বনিক সমিতির কমিটি গঠন আহবায়ক হাফিজ সদস্য সচিব বাবুল 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ দীর্ঘদিন ১৭ বছর পর শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার বনিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সকলের সর্বসম্মতি ক্রমে শেখ মোঃ হাফিজুর রহমান হাফিজকে আহবায়ক ও মোঃ বাবুল খন্দকারকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন  মোঃ কামাল চোকদার, মোঃ শেখ জাকির হোসেন, মোঃ মাহবুব বেপারী, মোঃ স্বাধীন চৌধুরী, মোঃ শহিদুল বেপারী। নয়া আহবায়ক কমিটিকে বাড়ৈখালী বাজারের সকল ব্যবসায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *