বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সিরাজদিখানে ৫ আগস্ট উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থান ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে সিরাজদিখান উপজেলা মোড় বাস্ট্যান্ড বিএনপির কার্যালয়ে ফিরে আসে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তারা জুলাইয়ের ফ্যাসিবাদী শেখ হাসিনা দল আওয়ামী লীগ বিরুদ্ধে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামকে ৫ গণঅভ্যূত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নজমুল হাসান,সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য এ.আর. মানিক, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ রাসেল। আরও উপস্থিত ছিলেন ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *