কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঢাকা- ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের তার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেশের জনগ ফ্যাসিস্ট হাসিনাকে তার মন্ত্রী এমপিসহ এদেশ থেকে বের করে দিয়েছেন। সারাদেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলছে। এই অভিযান কেরানীগঞ্জেও চলছে।
কেরানীগঞ্জে কোন মাদক থাকতে পারবে না। কেরানীগঞ্জে কেউ চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করতে পারবে না। কেউ মাদক বিক্রি, চাঁদাবাজি ও ভূমিধস্যুতা করতে চাইলে তাকে পুলিশে সোপর্দ করা হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের হিজলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইডিয়াল হাই স্কুল ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন, আমরা জনগণের সেবক। সেবক হিসেবে আমরা জনগণের মন জয় করতে চাই। ঢাকা -২ আসন কে মাদক মুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়তে চাই।
বর্তমান সরকার শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করেছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব ও মন্দিরের পুরোহিতদের ভাতা প্রদান করেছেন। সারাদেশে খাল খলন কর্মসূচি উৎপাদন করেছেন। সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যেই বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ তাইজুদ্দিনের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির,সাক্তা ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন মন্টু সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।
