টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। শনিবার (৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেরজাদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ কোমল দাস (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

একই দিন পাঁচগাঁও এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন ঢালি নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *