টঙ্গিবাড়ীতে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে সংবর্ধনা

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা দিয়েছে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার ( ৯ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার,উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল হাই, অলিউল্লাহ খাঁন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, আক্তার লাকরিয়া,বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন,আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল করিম মৃধা,দিঘিরপার ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্যা,কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ জামাল হোসেন,আউট শাহী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম খাঁন,কে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান শিকদার,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক,উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খাঁন বাবু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, সাখাওয়াত হোসেন টঙ্গীবাড়ীর গর্ব। তার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এ অর্জনে টঙ্গীবাড়ীর মানুষ গর্বিত।
সংবর্ধনার জবাবে সচিব সাখাওয়াত হোসেন বলেন, “নিজ এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে অনুপ্রাণিত করে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *