বর্তমান সরকার আর বেশী দিন ক্ষমতায় নাই -গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন এই সরকার আর বেশী দিন ক্ষমতায় নাই। এই দেশে সব জিনিসের দাম বেড়েছে। শুধু দাম কমেছে দুটি জিনিসের নারী ও শিশুর। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আমাকে গুলি করলে যদি চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে, তবে আমাকে গুলি করুন। আমি শার্টের বোতাম খুলে দিচ্ছি। দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গেছে। ১/১১ তে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী শেখ হাসিনার মুক্তি দাবি করেনি। আমি গয়েশ্বর চন্দ্র রায় শেখ হাসিনার মুক্তি দাবি করেছিলাম।

আজ শনিবার সকাল ১০টায় জিনজিরা বাসরোড কেরানীগঞ্জ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও তার অঙ্গসংগঠন আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবা দেওয়ার সুযোগ নেই। তারা বিভিন্ন ভিআইপিদের প্রটৌকল নিয়ে ব্যস্ত থাকেন। সমস্ত পুলিশ কর্মকর্তা খারাপ নয় কিছু সংখ্যক খারাপ পুলিশ কর্মকর্তার জন্য সমস্ত পুলিশ বাহিনী দুর্নামের ভাগি হচ্ছেন। ঈশ্বর যদি আগামীতে কোনো দিন আমাদেরকে ক্ষমতায় আনে তবে আওয়ামী লীগের এই অত্যাচারের কোনো প্রতিশোধ নেব না। সবাই মিলেমিশে দেশের উন্নয়নের জন্য কাজ করবো।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওমর শাহ নেওয়াজসহ দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *