বছরের শেষ প্রচারণায় সালমান এফ রহমান

নাজমুল হোসেন: আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দিন রাত প্রচারণা করছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বছরের শেষ দিনে তার নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে দিন যত গড়াছে সমর্থন তত বাড়ছে। রবিবার ঢাকার দোহারে কুসুমহাটি ও রাইপাড়া ইউনিয়নে ছিলো এই সংসদের শেষ প্রচারণা।

দিন ব্যাপী সালমান এফ রহমান চরকুশাই প্রাথমিক বিদ্যালয়, চিলাকোঠা মাদ্রাসা, বাস্তা দারুল কুরআন ইসলামি মাদ্রসা, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়, লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন। এসময় তিনি বলেন, আমি দুই উপজেলা ঘুরে যতটুকু বুঝেছি এখন সকলের চাহিদা গ্যাস। আপনারা অনেকেই জানেন আমি ইতিমধ্যে গ্যাসের ব্যবস্থা করেছিলাম কিন্তু সেটি কেরানীগঞ্জ হয়ে দোহার-নবাবগঞ্জ আসতো। কেরানীগঞ্জে গ্যাসের অনেক চাহিদা এতে আমাদের গ্যাসের প্রেশার কম পেতাম। তাই আমি সেই প্রজেক্ট বাদ দিয়ে মন্ত্রীকে ঢাকা টু দোহার-নবাবগঞ্জে গ্যাসের লাইন চেয়েছি। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে আমরা সবার আগে গ্যাস পাবো।

সালমান এফ রহমান বলেন, সাড়া বাংলাদেশে প্রায় ৬লক্ষ ফ্রিল্যান্সার আছে কিন্তু দোহার-নবাবগঞ্জে মাত্র ৬০-৭০ জন। দেশ প্রতিযোগিতা মধ্য দিয়ে এগিয়ে চলছে তাই এখানে ফ্রীল্যান্সার কেন্দ্র গঠন করে বেকারত্ব দূর করা হবে।

এমপি বলেন, আমি সবসময় এই অঞ্চলের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে নবাবগঞ্জ ও দোহার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা বিশিষ্ট সহ নার্সিং ইনস্টিটিউটে উন্নিত করণ করা হয়েছে। এখান থেকে এই অঞ্চলের অনেকেই নার্স হয়ে অন্যত্র কাজ করতে পারবে। এতেও বেকারত্ব দূর হবে।

অনুষ্ঠান মালায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *