বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় নবাবগঞ্জে আওয়ামীলীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

মো. নাজমুল হোসেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিরোধীতা ও অবমাননাকারীদের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে শহিদ মিনারে ফিরে এসে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়। উপজেলা আহবায়ক কমিটি এ কর্মসূচীর আয়োজন করেণ।

এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি ষড়যন্ত্রকারী মহল ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে একটি ইস্যু তৈরী করেছে। তারা এই ইস্যুকে পুজি করে দেশের ভিতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের মনে রাখা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনে সব ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছে। এবারও যদি কেউ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা ও রুখে দেওয়া হবে।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেনের সঞ্চালনায় এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ড. মো.সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল, শেখ হান্নান উদিন, হুমায়ন কবির, ডা. মো. বাবুল মিয়া, ইউসুফ হারুন টিপু, জেলা দক্ষিন তাতীলীগের সাধারণ স¤পাদক মুশফিকুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান সহ মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *