বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার দাবী-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিবেদক:  জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবী জানান। উপজেলা সদর মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন স্থানে এ অনুষ্ঠান করা হয়। একই দিন তিনি নবাবগঞ্জ ও দোহার উপজেলার ৬টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের আগে ওয়াদা করেছিলেন “মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করবেন।” তাদের বিচার হয়েছে। কিন্তু যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছেন তারা আড়ালে থেকে গেছেন। এবার সময় এসেছে তাদের চিহ্নিত করার। তাদের বিচারের আওতায় আনার।
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাহুল দাস, এড. শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, সিনিয়র সহ-সভাপতি শশাঙ্ক ভূষন পাল চৌধুরী, আশরাফ আলী, দোহার উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *