নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লোগানে প্রতিবাদ মিছিল করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীরা।
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার বেলা ১১ টায় উপজেলা গেইট থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়৷ এরপর ওয়াছেক মিলনায়তনে প্রতিবাদ সভায় অংশ নেন কর্মকর্তা -কর্মচারীরা৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকী, লিয়াকত হোসেন, শামীম হোসেন প্রমুখ৷
