বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ্যাম্বুলেন্স উল্টে আহত-৪

 এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  ঢাকা মাওয়া( জাতির জনক) বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে এ্যাম্বলেন্স উল্টে ৪জন গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শ্রীনগর পুরাতন ফেরীঘাটে এলাকায় মাওয়াগামী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন,গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর এলাকার বেলায়েত লস্করের  হিরন(২৬), সবুজ মিয়ার স্ত্রী রিতা বেগম(৪৫) ও ছেলে  উদয়(৯) ও ময়মনসিংহের আব্দুর রশিদের ছেলে আব্দুল আজিজ(২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান,মাওয়া মুখি এ্যাম্বুলেন্স নং-  ঢাকা মেট্রো -ছ-৭১-৪১১৮ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে এ্যাম্বলেন্স থাকা ৪জন গুরুত্বর আহত। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ কুমার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌছে আহতদের পাওয়া যায় নাই। দুর্ঘটনার পর পর আহতরা ঢাকায় চিকিৎসা নিতে চলে যায়। দুর্ঘটনা কবলি এ্যাম্বলেন্স থানা হেফাজতে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *