বঙ্গবন্ধুর মানবতার দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে- সালমান এফ.রহমান (এমপি)

কাজী মো. জুবায়ের আহমেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বঙ্গবন্ধুর মানবতার দর্শন আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার জন্য আমাদের একটি মাত্র পথ খোলা আছে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবায়ন করা। এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর চেতনা ও কর্মকে আমাদের ভিতরে জাগরিত করতে হবে। তবেই সত্যিকারে সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ।

দোহারের জয়পাড়া বড় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা উদ্বোধন করছেন সালমান এফ রহমান (এমপি)

গতকাল শনিবার বিকেলে জয়পাড়া বড় মাঠে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দক্ষিন জয়পাড়া বনাম কাটাখালি যুব সংঘ ক্লাবের মধ্যকার ফাইনাল খেলা উদ্বোধনকালে সালমান এফ রহমান এমপি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দারিদ্র বিমোচনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। বিগত সময়ের বাংলাদেশের চেয়ে বর্তমান সময়ের বাংলাদেশ অনেক এগিয়ে। দারিদ্রতা বিমোচনে আমাদের অবস্থান এখন ৬০ ভাগ থেকে ১৮ এ নেমে এসেছে। প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন উন্নয়ন দেশের তালিকায় স্থান পেয়েছে। খেলায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বেও খেলায় কাটাখালী চ্যাম্পিয়ন হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় জয়পাড়াকে টাইব্রোকারে হারিয়ে কাটাখালী বিজয় ছিনিয়ে নেয়। খেলার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লাখ ৫০ টাকার চেক এবং রানারআপ দলকে ট্রফি ও ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন,দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সালমান এফ রহমানের এপিএস তোফাজ্জল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল, দোহার উন্নয়ন কমিটির সভাপতি ইফতেখার আহমেদ লিমন, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *