দোহারে তিন হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার তিন হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে । গত শুক্রবার সারাদিনব্যাপী উপজেলার চরকুশাই এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ ইব্রাহিমপুর আ্যালামনাই এসোসিয়েশন (ইসা) এর উদ্যোগে ও চরকুশাই প্রবাসী কল্যাণ সংস্থা’র আয়োজনে ক্যাম্পেইনে দরিদ্রদের ফ্রি চিকিৎসা প্রদান করেন ঢাকা থেকে আগত সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মোট ৩৮ জন প্রফেসর ও বিশেষজ্ঞবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আ্যালামনাই এসোসিয়েশন (ইসা) এর সভাপতি প্রফেসর ডাঃ এইচ আই লুৎফর রহমান,ইসা’র সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুর রহমান,যুগ্ম-সম্পাদক কাজী লুৎফর রহমান, মো.আনোয়ার হোসেন,সাংস্কৃতিক সম্পাদক গীতিকার হাসান মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালেক, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন,ক্রীড়া সম্পাদক শামিউল হক শিমু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ,কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ,নয়াবাড়ি উইনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হান্নানসহ অনেকে।। এমন ব্যাতিক্রমী উদ্যোগে আয়োজকদের ধন্যবাদ জানান স্থানীয়রা। উদ্যোক্তারা জানান সাধারণ দরিদ্র মানুষেকে চিকিৎসা সেবা দিতে তাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *