কেরানীগঞ্জে মুজিব শতবর্ষ আন্ডার-১৪ একাডেমি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক (কেরানীগঞ্জ): মুজিব শতবর্ষ উপলক্ষে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির উদ্যোগে এবং মোঃ হোসেন কুটির শিল্প প্রতিষ্ঠান (প্রাঃ) লি. এর সহযোগিতায় মুজিব শতবর্ষ আন্ডার-১৪ একাডেমি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কোনাখোলা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কেরানীগঞ্জের ৩টি ও রাজধানী ঢাকার ৭টি মোট ১০টি টিম নিয়ে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। দুইটি গ্রুপে বিভক্ত হয়ে এই ১০টি টিম নিয়ে একমাস ব্যাপী লীগ পদ্ধতিতেএই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে । উদ্বোধনী খেলায় কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ও অংকুর ক্রিকেটার্স টিম প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির উপদেষ্টা ও রিলায়েন্স জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ সারোয়ার হোসেন, ডায়মন্ড মেলামাইন ইন্ড্রাষ্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোক্তার হোসেন, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির সহ-সভাপতি ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, হাজী মোস্তাক হোসেন, কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির দপ্তর সম্পাদক নিস্তার আহমেদ রব, একাডেমির সদস্য ও কালিন্দী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হুমায়ন গনি প্রমুখ । এই টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য টিমগুলো হচ্ছে ডেস্কটেরাস ক্রিকেট একাডেমি, স্টারভিউ ক্রিকেট একাডেমি,কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি,বেয়ারা ক্রিকেট একাডেমি,এসিসি ক্রিকেট একাডেমি,ঢাকা ক্রিকেট একাডেমি,ডিজাস্টার কিং ও ইষ্ট এন্ড ক্রিকেট একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *