নবাবগঞ্জে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ “গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় ঢাকার নবাবগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কাশিমপুর বালিকা মাদ্রাসায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। অনুষ্ঠানে নারী উন্নয়নে বর্তমান সরকারের কার্যকরী দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতাহার আলী মোল্লা, মাদ্রাসার অধ্যক্ষ সাদিয়াতুন নেসা। উপস্থিত ছিলেন ঢাকা জেলা তথ্য অফিসের সহকারী অফিসার মো. নুরুল হক, নারী ও শিশু অধিকার কর্মী কুমারী মাধুরী বণিক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. রওশন ইব্রাহীম, কলাকোপা ইউপি সচিব গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *