কাজী জুবায়ের আহমেদ: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান ফজলুর রহমান (এমপি) বলেছেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল । বিগত সময়ের বাংলাদেশের চেয়ে বর্তমান বাংলাদেশ অনেক এগিয়ে। দারিদ্র বিমোচনে আমাদের অবস্থান এখন ৬০ ভাগ থেকে ২২ এ নেমে এসেছে । প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে।
শনিবার বিকেলে ঢাকার দোহারের জয়পাড়ায় জেলা পরিষদ ডাকবাংলোতে ফজলুর রহমান ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে ৫০টি দুগ্ধজাত গরু ও নারীদের মাঝে ১০০টি সেলাই মেশিন বিতরণ করেন।

ফজলুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মো.মাহবুবুর রহমান, দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সালমান এফ রহমানের এপিএস তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, ওসি তদন্ত মো. আরাফাত হোসেন, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন পাভেল , দোহার উন্নয়ন কমিটির সভাপতি ইফতেখার আহমেদ লিমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
