মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে দলে দলে যোগ দিন এ শ্লোগানকে সামনে রেখে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমমনা ইসলামী দল সমূহের”আয়োজনে সিংগাইর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের সভাপতিত্ব করেন মুফতি আব্দুস শুকুর মাহামুদ কাসিমী পরিচালনা ছিলেন মুফতি আবু বক্কর। এ সময় বক্তরা একযোগে ফ্রান্সের বিভিন্ন পন্য বর্জনসহ বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে জোড় দাবি জানান। এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন-মাওলানা গিয়াসউদ্দিন,হাফেজ জাহাংগীর,মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা আরিফুল ইসলাম,মাওলানা শেখ মুহা.সালাউদ্দিন,মাওলানা তানজিল, মাওলানা মাহাবুব,মাওলানা আশরাফ,মাওলানা নুরুল ইসলামসহ সিংগাইর উপজেলা বিভিন্ন মসজিদ,মাদ্রাসার ওলামে কেরামগন।
