মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জনিয়ার আরিফুর রহমান শিকদার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আরিফুর রহমানের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলীর আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার আরিফুর রহমান নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলার বারুয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ইঞ্জিনিয়ার আরিফ বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামীলীগের রাজনীতিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। আমি তার একজন সৈনিক হিসেবে কাজ করতে চাই। তিনি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও যারা প্রতিদ্বন্ধিতায় অংশ নিয়েছিলেন তাদেরকে সুন্দর মনোভাব প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
