নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু।
এসময় উপজেলার কনফারেন্স কক্ষে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে জয়িতাদের মাঝে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। সমাজ উন্নয়নে নারীর অসামান্য অবদান ক্যাটাগরিতে সাজিয়া মৃধা, অর্থনৈতিক সাফল্যর্জনে নাজনীন সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য শিল্পী রানী, সফল জননী মহল মতি, নির্যাতনের বিভিষীকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে পারুল বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ পিপিএম, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, পান্নু মিয়া, দেওয়ান তুহিনুর রহমান, সমাজ কর্মী কবির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
