কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষযক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচন সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের , কেরানীগঞ্জ তথ্য আপা কর্মকর্তা নাজনিন সুলতানা ও কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন জয়ীতাকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *