ফিলিস্তিনিদের উপর ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে জাকের পার্টির মানববন্ধন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ফিলিস্তিনিদের উপর ইজরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর কদমতলী গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির বিভিন্ন থানার শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এই মানববন্ধন কর্মসূচি থেকে জাকের পার্টির নেতাকর্মীরা অনতিবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে যুদ্ধ বিরতির দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচিটি প্রায় এক ঘন্টা যাবত স্থায়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *