প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ অনুষ্ঠা‌নে কাঁদলেন সহকর্মী-শিক্ষার্থীরা

 নিজস্ব প্রতি‌বেদক: পদ্মা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বর্তমান সহকারী অধ্যাপক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মোঃ মুজাহিদুল ইসলাম মর্তুজা গত ২৮ জুন মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজীউন। তার নিজ বাড়ি নারিশা চৈতাবাতর গ্রাম সংলগ্ন হোসাইনিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে এবং অসংখ্য গুনগাহি রেখে গেছেন। আজ তার কর্মস্থল পদ্মা সরকারি কলেজের অডিটোরিয়ামে তার স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *