কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎপাদনের মাধ্যমে কেরানীগঞ্জে ঢাকা -২ আসনে ফ্যামিলি কার্ড পেল ৭৬৯জন।
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,বিএনপি যা বলে তাই করে।
দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষদের জন্য যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজ তা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী আজ জনগণের সাথে মিশে গেছেন। জনগণ তাকে মনি কৌঠায় স্থান দিয়েছে। তারেক রহমানের কর্মসূচির সফলতা নিয়ে বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।
এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় অন্যন্যদের উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কদ্দুস ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের মৌলভীবাজার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য দেন।
